সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২১
প্রভাতবেলা প্রতিবেদক:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল আট হাজার ৯৯৪ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৪২ জন। এর আগে গতকাল সোমবার এ যাবতকালের সর্বোচ্চ শনাক্ত ছিল পাঁচ হাজার ১৮১ জন।
একই সময়ে করোনা শনাক্তে ২৬ হাজার ৬২০টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৪২ জন। এ নিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৫ হাজার ৯৩৭ জন।
মঙ্গলবার (৩০ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৯৪ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪৫ জনের মৃত্যু নিশ্চিত করেছে অধিদফতর।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি