সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৩
প্রভাতবেলা ডেস্ক : ৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ক্যাডার পদে ২ হাজার ১৬৩ জন এবং নন-ক্যাডার পদে ৬৪২ জন চূড়ান্ত নিয়োগের সুপারিশ পেয়েছেন।
মঙ্গলবার বিকালে পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএসের ২২১৮টি পদের বিপরীতে ২১৬৩ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে। আর নন-ক্যাডার পদে ১৩৪২টি শূন্য পদের বিপরীতে ৬৪২ জনকে সুপারিশ করা হলো।
২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২২ সালের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি