৫ দিনের রিমান্ডে তারেক

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০

৫ দিনের রিমান্ডে তারেক

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহাভুক্ত আসামি তারেকুল ইসলাম তারেককে (২৮) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মহানগরের শাহপরান থানা-পুলিশ তাকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে।

শুনানি শেষে বিচারক আবুল কাশেম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামির পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি। মহানগর পু‌লি‌শের সহকারী ক‌মিশনার (প্র‌সি‌কিউশন) অমূল্য কুমার চৌধুরী বিষয়টি নি‌শ্চিত ক‌রেছেন।

আদালতের সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান জানান, বাদীপক্ষে স্বপ্রণোদিত হয়ে শতাধিক আইনজীবী অংশ নিলেও আসমিপক্ষে কোনো আইনজীবী অংশ নেননি।

সর্বশেষ তারেককে রিমান্ডের নেয়ার মধ্য দিয়ে এই ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়া এজাহারভুক্ত ছয় আসমির সকলকেই পাঁচদিন করে রিমান্ডে পেলো পুলিশ। এর আগে গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তারেকুল ইসলাম তারেককে সুনামগঞ্জের দিরাই থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

আরও পড়ুন  হবিগঞ্জে আ.লীগের লিফলেট বিতরণকালে আইনজীবী আটক

প্রসঙ্গত, গত শুক্রবার বিকালে এমসি কলেজে বেড়াতে গিয়েছিলেন সিলেটের দক্ষিণ সুরমার এক দম্পতি। এ সময় কলেজ ক্যাম্পাস থেকে ৫-৬ জন যুবক জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে যায় দম্পতিকে। সেখানে একটি কক্ষে স্বামীকে আটকে রেখে ১৯ বছরের গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ করে তারা। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে গৃহবধূকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে শাহপরাণ থানা পুলিশ।

এ ঘটনায় ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে শনিবার সকালে নগরীর শাহপরান থানায় মামলা করেছিলেন ভুক্তভোগীর স্বামী। এজাহারভুক্ত ছয় আসামিই গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে দুজন সন্দেহভাজন। সকলেই রিমান্ডে রয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ