রায়হানের হত্যাকারীদের গ্রেফতার করা না হলে সিলেটে হরতাল অবরোধ

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০

রায়হানের হত্যাকারীদের গ্রেফতার করা না হলে সিলেটে হরতাল অবরোধ

প্রভাতবেলা প্রতিবেদক♦ ৭২ ঘন্টার মধ্যে এসআই আকবর (বরখাস্তকৃত) সহ রায়হান হত্যাকারীদের গ্রেফতার করা না হলে সিলেটে হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন নিহত রায়হানের মা সালমা বেগম।

সিলেটে নগরের বন্দরবাজার ফাঁড়িতে ‘পুলিশের নির্যাতনে’ রায়হান আহমদকে হত্যায় জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও বিচার বিভাগীয় তদন্তের দাবী জানিয়েছেন নিহত রায়হানের মা সালমা বেগম ।

রোববার (১৮ অক্টোবর) সকালে নিহত রায়হান আহমদের পরিবার ও বৃহত্তর আখালিয়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। একই সাথে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ৬ দফা দাবিও জানানো হয়। সংবাদ সম্মেলনে নিহত রায়হানের মা সালমা বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রায়হানের মামাতো ভাই শওকত।

সংবাদ সম্মেলনে রায়হানের মা সালমা বেগম, আগামী ৭২ ঘণ্টার মধ্যে হত্যার ঘটনায় অভিযুক্ত এসআই আকবরসহ জড়িত পুলিশ সদস্যদের গ্রেপ্তারের হুশিয়ারি দেন। যদি নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না করা হয় তাহলে আখালিয়া এলাকাবাসীর উদ্যোগে হরতাল, সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে এবং এর দায়ভার সিলেট মেট্রোপলিটন পুলিশকে নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন  ইতালির উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

তিনি বলেন, পুরো ঘটনার ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক একটি পূর্ণাঙ্গ বক্তব্য প্রদান করতে হবে। একই সাথে এসআই আকবরকে গ্রেপ্তার করতে পুলিশের আইজিপির নির্দেশ কামনা করছি ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ