সিলেট | |
প্রকাশিত: 1:52 PM, October 20, 2023
নিহত তাজেল আহমদ পেশায় নির্মাণ শ্রমিক। যুবলীগের মিছিলেও তাকে মাঝে মধ্যে যেতে দেখা যেত। তাজেলের সাথে তানভির আহমদ নামের আরেক যুবকও আহত হয়েছেন। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত তাজেল আহমদ গোলাপগঞ্জের পশ্চিম আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের ময়েন আলীর ছেলে। আহত তানভির আহমদ একই গ্রামের সফিক উদ্দিনের ছেলে।
আহত তানভির আহমদ জানান, তাজেলের সাথে ছাত্রলীগ কর্মী একই উপজেলার কদমরসুল গ্রামের অপু আহমদের বিরোধ ছিল। ফেসবুক ম্যাসেঞ্জারে গালাগালি করা নিয়ে উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তাজেল ও সে এক সাথে বাজার থেকে বাড়ি ফিরছিল। তখন অপু ও সাঈদসহ আরও ৫-৬ জন ছাত্রলীগ কর্মী তাদের পিছু নেয়।
আমনিয়া বড় মসজিদের সামনে আসার পর অপু পেছন থেকে তাজেলকে ডাকতে থাকে। একপর্যায়ে তাজেল ডাকার কারণ জানতে অপুর কাছে যায়। এসময় অপু তাজেলের গলায় ছুরিকাঘাত করে। তাজেলকে রক্ষায় তানভির এগিয়ে গেলে তাকে ছুরিকাঘাত করে গোলাপগঞ্জ পৌর এলাকার দাড়িপাতন গ্রামের সাঈদ আহমদ।
পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তাজেল মারা যান। আহত তানভির বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গোলাপগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, হত্যাকান্ডের সাথে জড়িতদের ধরতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি