ছাতকে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা গ্রেফতার

প্রকাশিত: 5:11 PM, November 17, 2026

ছাতকে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা গ্রেফতার

জুনাইদ আহমদ,ছাতক♦
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের  এক নেতাক গ্রেফতার করা হয়েছে। ১৬ নভেম্বর রাতে উপজেলার লাকেশ্বর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ছাতক থানা পুলিশ।

​গ্রেফতারকৃত মো. হারুন মিয়া (৫৩) ছাতক উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি। তিনি উপজেলার সদরপুর এলাকার ছৈলা আফজলাবাদ ইউপি র মৃত আব্দুল মনাফ এর ছেলে।

​ ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, পিপিএম- জানান তিনি সহ পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্তর নেতৃত্বে এসআই আব্দুল জলিল, এসআই তুষার কান্তি আচার্য্য ও এএসআই ফিরোজ হাসানসহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৬ নভেম্বর রাত ৯ ঘটিকার সময় লাকেশ্বর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

​ছাতক থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত হারুন মিয়া ছাতক থানার মামলা নং-১৬ (তারিখ: ৯ আগস্ট ২০২৬, ধারা: ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭ পেনাল কোড তৎসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ -দ্রুত বিচার- আইন ২০০২-এর ৪/৫)-এর তদন্তে প্রাপ্ত ও এজাহারনামীয় আসামি।
​

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ