জৈন্তাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রকাশিত: 8:02 PM, July 11, 2017

প্রতিনিধি জৈন্তাপুর: “জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন” শ্লোগানে এবার সারা দেশের ন্যায় জৈন্তাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১১টায় পরিবার পরিকল্পনা কার্যালয়, জৈন্তাপুরের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৭ পালিত হয়।
“পরিবার পরিকল্পনাঃ জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন” প্রতিপাদ্য বিষয় সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে সকাল ১১টায় বিশাল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভা যাত্রাটি পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।

দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সুহেল মাহমুদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন এলএলবি, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী মতি জয়মতি রানী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উজ্জ্বল কান্তি দত্ত, উপজেলা বিআরডিপি কর্মকর্তা আনোয়ারুল হক, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রেসক্লাবের ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহাজাহান কবির খাঁন, মমতা প্রকল্পের টেকনিক্যাল অফিসার অঞ্জন কুমার চৌধুরী, সিমান্তিক সূর্যের হাসি ক্লিনিক ম্যাসোজার পলাশ বনিক প্রমুখ। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এফডাব্লিউভি, এফডাব্লিউএ, এসএসিএমও, ইউএফপিএ, এফপিআই সহ বিভিন্ন সংস্থার ও নির্বাচিত প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান চৌধুরী উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা বিষয়ে বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন। পরিশেষে তিনি সবার প্রতি দু’টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। প্রতিটি গর্ভই হোক পরিকল্পিত, প্রতিটি জন্মই হোক নিরাপদ। স্বামী-স্ত্রী দু’জন মিলে সেবা কেন্দ্রে গিয়ে পছন্দের পদ্ধতি বেছে নিন। গুজবে কান না দিয়ে পদ্ধতি ছাড়বেন না, অধিক সন্তান নিয়ে বিপদে পড়বেন না। মা ও শিশুর জীবন যদি রক্ষা করতে চান, নিরাপদ প্রসবের জন্য সেবা কেন্দ্রে যান। বয়ঃসন্ধিকালীন সমস্যা সমাধানে, আপনার সন্তানের সাথে খোলা মনে আলাপ করুন। জানেন কী? সুখী পরিবার গঠনে এবং সন্তান লালন পালনে স্বামী-স্ত্রীর সমান দায়িত্ব। মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দুই বৎসর পর্যন্ত বুকের দুধ পান করাবেন। দুই সন্তানে গড়ি ঘর, ধনে জনে স্বনির্ভর। এই বার্তা গুলো উপজেলা প্রতিটি পাড়া-মহল্লায় পৌছে দেওয়ার আহবান জানান।
প্রধান অতিথি সহ অন্যান্য বক্তারা বলেন- অতীতের তুলনায় জৈন্তাপুর পরিবার পরিকল্পনা গ্রহনে অনেকটা অগ্রসর হয়েছে। আগামী দিনে আমরা সমাজের সচেতনরা বার্তাগুলো সর্বস্তরে পৌছে দিতে পারলে আমাদের উপজেলাকে বাংলাদেশের শ্রেষ্ট উপজেলা হিসাবে মডেল স্থাপন করতে পারব এই জন্য সবাইকে কাজ করার আহবান জানান। পরে প্রধান অথিতি পরিবার পরিকল্পনা বিষয়ে সেবা প্রদানের মাধ্যমে নিরলস ভাবে কাজ করার অতিতের মত এবারও জৈন্তাপুর উপজেলা সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ তিনটি পুরষ্কারে পুরস্কৃত হওয়ার গৌরব অর্জন করায় তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিজয়ী প্রতিষ্ঠান ব্যক্তিদের কাছে পুরস্কার তুলে দেন। সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসাবে উজ্জ্বলা বালা দে, সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদশিকা হোসনা জাহান লাভলী, বিভাগের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসাবে চারিকাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা হিসাবে মমতা প্রকল্প, এফআইভিডিবি, জৈন্তাপুর সিলেটকে পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন  করোনামুক্ত পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ