ডিআইজি পদমর্যাদার ৪ কর্মকর্তাকে বদলি

প্রকাশিত: 12:15 PM, September 3, 2020

ডিআইজি পদমর্যাদার ৪ কর্মকর্তাকে বদলি

প্রভাতবেলা ডেস্ক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধানসহ বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ বদলির বিষয়টি জানায়।

রাজশাহী মহানগরীর পুলিশ কমিশনার মো. হুমায়ন কবিরকে ঢাকার বিশেষ শাখার (এসবি) ডিআইজি, রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তারকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবি প্রধান মো. আবদুল বাতেনকে রাজশাহী রেঞ্জের ডিআইজি ও বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. আবু কালাম সিদ্দিককে রাজশাহী মহানগরীতে বদলি করা হয়েছে।

আরও পড়ুন  দেশে আরো দু’জন করোনা আক্রান্ত

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ