সিলেট | |
প্রকাশিত: 2:31 PM, February 22, 2020
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ এবং মোটর সাইকেলসহ ১ জনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের হোসেন আহম্মদ আফিন্দীর ছেলে মো. মোনায়েম আফিন্দী (২৩)।
বিজিবি-২৮ সূত্রে জানা গেছে, শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে লাউরগড় বিওপির হাবিলদার মো. শরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১২০৩/৯-এস এর নিকট হতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড় নামক স্থান হতে ১৬ বোতল ভারতীয় মদ, ১টি স্কুল ব্যাগ এবং ১টি প্লাটিনা মোটর সাইকেলসহ তাকে আটক করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) পরিচালক মো. মাকসুদুল আলম জানান, আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি