সিলেট | |
প্রকাশিত: 3:39 PM, March 15, 2021
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ওয়াজ মাহফিলে গিয়ে লাঠি হাতে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের দিরাই উপজেলায় শানে রিসালাত সম্মেলনে যোগ দিতে সোমবার সকালে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা হেলিকপ্টারযোগে দিরাই আসেন।
এ সময় হেলিকপ্টারটি দিরাই মজলিসপুর গ্রামে পৌঁছলে এলাকার লোকজন ছবি তোলার জন্য হেলিকপ্টারের সামনে দৌঁড়ে যান। প্রচণ্ড ভিড়ের কারণে হেলিকপ্টার থেকে নামতে পারছিলেন না হেফাজত আমির আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী।
ঠিক তখনই হেলিকপ্টার থেকে লাফ দিয়ে নিচে নামেন মামুনুল হক। বয়স্ক বাবুনগরীর নিরাপত্তার জন্য নিজেই স্বেচ্ছাসেবকের ভূমিকায় অবর্তীর্ণ হন।
এ সময় জনতার ভিড় সামলাতে এবং বাবুনগরীকে নিরাপদে সমাবেশস্থলে নিয়ে যেতে লাঠি হাতে লোকজনকে তাড়া করতে বাধ্য হন তিনি।
পরে পরিস্থিতি কিছুটা স্বাভাকি হলে হেফাজত আমিরকে কোলে করে হেলিকপ্টার থেকে নামান স্বেচ্ছাসেবকরা। পরে তাকে হুইল চেয়ারে করে দিরাই হাফিজিয়া হোসাইনিয়া মাদ্রাসায় নিয়ে যান মামুনুল হক।
সেখানে জোহর নামাজ আদায় করে হেফাজত নেতারা দিরাই স্টেডিয়ামে সমাবেশস্থলে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী একজন জানান, ভিড়ের কারণে বাবুনগনরীকে হেলিকপ্টার থেকে কোনোভাবেই নামানো যাচ্ছিল না। পরের হেফাজত আমিরের নিরাপত্তার জন্য মামুনুল হক নিজেই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি