সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহানা রাব্বানী, সম্পাদক শেরগুল

প্রকাশিত: 12:17 PM, September 19, 2020

সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহানা রাব্বানী, সম্পাদক শেরগুল

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জের সাংবাদিকতার প্রাচীনতম সংগঠন সুনামগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে । ক্লাবের সাধারণ সভা শেষে সাবেক সাংসদ এডভোকেট শাহানা রাব্বানীকে সভাপতি ও অধ্যক্ষ শেরগুল আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয় ।

গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শাহানা রব্বানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদের সঞ্চালনায় উকিলপাড়াস্থ প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্টিত হয়। সভায় সিনিয়র সহ-সভাপতি বিজন সেন রায় গঠনতন্ত্রেন আলোকে কমিটি গঠনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। আলোচনায় সকল সদস্য অংশ নিয়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের মতামত প্রকাশ করেন।

সভায় সভাপতি পদে অ্যাডভোকেট শাহানা রব্বানী, সিনিয়র সহ-সভাপতি পদে বিজন সেন রায়, সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ শেরগুল আহমদ, নির্বাহী সদস্য পদে রওনক বখত, অ্যাডভোকেট ফজলুর রহমান মিসবাহ এমপি, দপ্তর সম্পাদক পদে শহীদ নূর আহমেদ বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।
অন্যান্য ১০পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি পদে মাহবুবুর রহমান পীর, যুগ্ম সম্পাদক পদে আমিনুল হক , কোষাধক্ষ পদে ফোয়াদ মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সিরাজুুুল ইসলাম শ্যামল, সদস্য পদে মাসুুুম হেলাল, বিশ্বজিৎ সেন পাপন, অরুণ চক্রবর্তী ও ফরিদ মিয়া নির্বাচিত হন ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ