অজ্ঞাত যানের ধাক্কায় সিটকে পড়ে মজলিস নেতা আইয়ুব আলীর ইন্তেকাল

প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১

অজ্ঞাত যানের ধাক্কায় সিটকে পড়ে মজলিস নেতা আইয়ুব আলীর ইন্তেকাল
 অজ্ঞাত যানের ধাক্কায় সিটকে পড়ে খেলাফত মজলিস নেতা আইয়ুব আলীর ইন্তেকাল। প্রভাতবেলা প্রতিবেদক♦
বুধবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে  ৯টার দিকে মাওলানা আইয়ুব আলী  বিয়ানীবাজারের জলঢুপ এলাকায় অজ্ঞাত কোন পরিবহনের ধাক্কায় মোটর সাইকেল থেকে সিটকে পড়ে ঘটনাস্থলেই আনুমানিক রাত সাড়ে ৯ টার দিকে ইন্তেকাল করেছেন।
মাওলানা আইয়ুব আলী খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জোনের সহকারী পরিচালক, ইসলামী ছাত্র মজলিসের প্রতিষ্ঠাকালীন সিলেট জেলা সভাপতি ছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৬ বছর। তাঁর গ্রামের বাড়ী বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের  তারাদরম গ্রামে।

বুধবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সিলেটের বিয়ানীবাজার জলঢুপ এলাকায় পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মাওলানা আইয়ুব আলী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে রাস্তার পাশে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে  বিয়ানীবাজার থানা পুলিশকে খবর দেন। মরদেহের পাশে একটি লাল রঙের পালসার মোটরসাইকেল (সিলেট-ল ১১-৪৮৭০) পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন  এবারও প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাবে ৩৬ লাখ পরিবার

পুলিশের ধারণা, অজ্ঞাত যানবাহন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মাওলানা আইয়ুব আলী ঘটনাস্থলেই মারা যান।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত যানবাহন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে তিনি প্রাণ হারান। পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করেছে এবং দুর্ঘটনার জন্য দায়ী যানবাহনের খোঁজ করছে।

মাওলানা আইয়ুব আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল। এক শোক বার্তায় তিনি বলেন,মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করুন এবং পরিবার পরিজন সহ গুণগ্রাহী সকলকে সবরে জামিল দান করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ