সিলেট | |
প্রকাশিত: 4:18 PM, February 5, 2020
তৌহিদ জিহান ::
ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মকছুছুল আম্বিয়া চৌধুরী দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবন শেষ করেন ৩১ জানুয়ারি । এ উপলক্ষে ২৯ জানুয়ারি বিদ্যালয়ে শেষ কর্মদিবসে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা পরিষদের সভাপতি ও সদস্যবৃন্দের উদ্দেশ্যে আবেগঘন এক বক্তব্য প্রদান করেন ।
মকছুছুল আম্বিয়া চৌধুরী বলেন, ১৯৭৫ সালে এই বিদ্যালয় থেকেই এসএসসি পাস করি । পরবর্তীতে শিক্ষাজীবন শেষে সোনালী ব্যাংকের কর্মকর্তা হিসেবে তিন বছর চাকুরী করলেও ১৯৮৪ সালে ভালোবাসার ক্যাম্পাসে শিক্ষকতা শুরু করি। দীর্ঘ শিক্ষকতা জীবনে এই সবুজ ক্যাম্পাস চত্বরে হাজারো ছাত্র-ছাত্রীদের কাছাকাছি ছিলাম, তাদের বাস্তব শিক্ষা দেবার পাশাপাশি নৈতিক শিক্ষায় সুশিক্ষিত করার চেষ্টা করেছি । তারা আজ দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সুনাম বয়ে বেড়াচ্ছে ।
তিনি আরও বলেন, ছাত্র-ছাত্রী, পরিচালনা পরিষদ ও সহকর্মী শিক্ষক-শিক্ষিকাবৃন্দের সহযোগিতা ও ভালোবাসাই দীর্ঘ ৩৬ বছর আমাকে আঁকড়ে রেখেছে, মনে হচ্ছে এ যেনো নাড়ির টান, এ টানেই বারবার এ ক্যাম্পাসে ফিরে আসবো ।
প্রিয় শিক্ষক মকছুছুল আম্বিয়া চৌধুরীর অবসর গ্রহণের খবরে স্কুলের সাবেক ছাত্র-ছাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন স্মৃতিচারণ করেছেন । সবার একটাই চাওয়া- স্যার যেনো সুস্থ্য থাকেন, ভালো থাকেন ।
২৯ ফেব্রুয়ারি আরও একজন প্রবীণ শিক্ষক জনাব মাওলানা মুহিবুর রহমান স্যার অবসরে যাবেন। আগামী ৫ মার্চ, ২০২০ সকাল ১০.৩০ ঘটিকায় বিদ্যালয় ক্যাম্পাসে এ উপলক্ষে এক ‘বিদায় সংবর্ধনা’ র আয়োজন করা হয়েছে।
তৌহিদ জিহান: স্কুলের সাবেক ছাত্র ও সংবাদকর্মী

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি