সিলেট | |
প্রকাশিত: 12:19 PM, August 13, 2020
প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে পানিতে ডুবে আইরিন আক্তার (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ৪ নং কাকাইলছেও ইউনিয়নের কামালপুর গ্রামের শ্রীকান্দায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
শিশু আইরিন আক্তার ৪ নং কাকাইলছেও ইউনিয়নের কামালপুর গ্রামের একরাম হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আইরিন বুধবার সকালে রান্নার পাতিল নিয়ে খেলা করার সময় পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পানিতে রান্নার পাতিল ভাসতে দেখে ওই স্থান থেকে আইরিনকে মৃত অবস্থায় উদ্ধার করে তার স্বজনরা।
পরে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার এসআই ইকবাল হুসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি