আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: 7:25 PM, February 22, 2021

আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধি, চট্টগ্রাম:

চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে ডুবে মো. আজান নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের বরুমচড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাড়ির আঙ্গিনায় খেলার সময় পরিবারের সদস্যদের অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। মোহাম্মদ আজান স্থানীয় মাহফুজুর রহমানের একমাত্র পুত্র।

শিশুটির পিতা মাহফুজুর রহমান জানান, আমার ছেলেকে ঘরে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি করার পর পুকুরের মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পায়। পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ