সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হেল্পিং হ্যান্ডস চ্যারিটি, সিলেট বাংলাদেশের পক্ষ থেকে উত্তর বালুচরের জামিয়া হুসাইনিয়া দারুল হাদীস টাইটেল মাদ্রাসা হিফজ বিভাগ ও এতিমখানার ১৬০ জন ছাত্রকে শীতবস্ত্র, মাস্ক ও মিষ্টি উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে মাদ্রাসা অফিসে এ সকল উপহার সামগ্রী গ্রহণ করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
এতে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, সিনিয়র শিক্ষক মুফতি আজমল হোসাইন, মুফতি জাকারিয়া মাহমুদ, মুফতি আবুল হুসাইন, মুফতি আবু বকর, মাওলানা আকমল, হাফেজ অলি আহমদ, মাস্টার জামাল আহমদ, খন্দকার রেজাউল করিম জিসান, নিক্সন চৌধুরী ও বিমল দেবনাথ।
এই উদ্যোগে আর্থিক সহযোগিতা করেন যুক্তরাজ্যের চ্যানেল এস-র সিনিয়র রিপোর্টার ও লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেনিং এন্ড রিসার্চ সেক্রেটারি ইব্রাহিম খলিল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি