অধ্যক্ষ গোলাম আজমের ইন্তেকাল

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

অধ্যক্ষ গোলাম আজমের ইন্তেকাল

প্রভাতবেলা ডেস্ক:

সিলেট নগরীর আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. গোলাম আজম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

 

সোমবার (৮ জুন) বিকেল ৩টার সময় শহরতলীর কুমারগাঁও আবাসিক এলাকার বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে মারা গেছেন।

 

মরহুমের প্রথম নামাজের জানাজা বাদ এ’শা কুমারগাঁও এলাকার জামে মসজিদে অনুষ্ঠিত হবে। ২য় জানাজা আগামীকাল মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় তার গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার মোঘলগাঁও ইউনিয়নের লামাকাজিস্থ লামাগাঁওয়ে অনুষ্ঠিত হবে।

 

তিনি ১৯৯৯ সালে আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘদিন থেকে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি সিলেট সদর উপজেলার পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়াও তিনি কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া উচ্চ বিদ্যালয়েও শিক্ষকতা করেন।

আরও পড়ুন  র‌্যাব মহাপরিচালকের মাতৃবিয়োগ

 

এদিকে শিক্ষক মো. গোলাম আজমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ গভার্নিংবডির সভাপতি এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএমএ হাসান জেবুল। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ