সন্তানদের ইসলামী আদর্শে উদ্ধুদ্বের মাধ্যমে সুন্দর জাতি গঠন সম্ভবঃ ভিসি সিকৃবি

প্রকাশিত: 6:55 PM, October 25, 2022

সন্তানদের ইসলামী আদর্শে উদ্ধুদ্বের মাধ্যমে সুন্দর জাতি গঠন সম্ভবঃ ভিসি সিকৃবি

আমাদের সন্তানদেরকে ইসলামী আদর্শে উদ্ধুদ্ধ করার মাধ্যমে একটি সুন্দর জাতি গঠন করা সম্ভবঃ ভিসি সিকৃবি।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. মেহেদী হাসান খান বলেছেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনাদর্শনের মাঝেই নিহিত রয়েছে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির নির্দেশনা। আমাদের সন্তানদেরকে ইসলামী আদর্শে উদ্ধুদ্ধ করার মাধ্যমে একটি সুন্দর জাতি গঠণ করা সম্ভব।”
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পবিত্র-ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের শেষদিনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিসি ড. মেহেদী হাসান খান উপরোক্ত বক্তব্য রাখেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পবিত্র-ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সপ্তাহব্যাপী কুরআন তেলাওয়াত, রচনা, উপস্থিত বক্তৃতা, হামদ ও নাত, আযান, ইসলামী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শেষ দিন দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (অ.দা.) প্রফেসর ড. মোঃ মেহেদী হাসান খান।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ হারুন-আর-রশীদের সঞ্চালনায় এবং মসজিদ কমিটির জ্যেষ্ঠ সদস্য অতিরিক্ত রেজিস্ট্রার মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোঃ নজরুল ইসলাম।

আরও পড়ুন  বিএনপি সরকারের মদদ না থাকলে গ্রেনেড হামলা হতো না- প্রধানমন্ত্রী

উল্লেখ্য, সপ্তাহব্যাপী এই প্রতিযোগীতায় ২০ টি ইভেন্টে প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন এবং ৭১জনকে পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ