সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৩৬ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক: করোনাকালে সুখবর নেই বললেই চলে। স্ব’জনহারার ঘটনা এখন নিয়মিতই। আ’ফগানিস্তানের সেরা ক্রিকেটার রশিদ খান সবচাইতে বেশি আপনজন হারিয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) মাকে হা’রিয়েছেন এই তারকা লেগ স্পিনার। মায়ের মৃ’ত্যুর দু’সংবাদ ফেসবুকে রশিদ খান নিজেই নিশ্চিত করেছেন।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘দুঃ’খের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, আমার মা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি আর আমার মায়ের দোয়া এবং ভালোবাসা পাব না। আমার পরিবার তাকে হারিয়ে ক’ঠিন এক সময় অ’তিবাহিত করছি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আ’ল্লাহ তার আ’ত্মাকে শান্তি দিন।’
এর আগে গত ১২ জুন অ’সুস্থ মায়ের জন্য দোয়া চেয়েছিলেন রশিদ। তার টুইট দেখে ভক্ত-স’মর্থকরাও র’ত্নগর্ভা মায়ের জন্য প্রার্থনা করছিলেন।
শেষ পর্যন্ত সব চেষ্টা ব্য’র্থ করে দিয়ে রশিদ খানের মা অনন্তলোকে পাড়ি জমান। তাঁর মৃ’ত্যুতে আ’ফগানিস্তানের ক্রিকেট অ’ঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত আ’ফগানিস্তানের সবচেয়ে বড় তারকা রশিদ খান। ক্রিকেটের তিন সংস্করণেই দলটির সেরা পারফরমার তিনি। হালে বিশ্বক্রিকেটেও বড় নাম রশিদ খান।
এরই মধ্যে সময়ের সেরা স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। বাংলাদেশ সফরেও দু’র্দান্ত বোলিং করেছেন রশিদ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি