আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: 12:02 PM, November 28, 2020

আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

প্রভাতবেলা ডেস্ক:

আরব আমিরাতের শারজাহ শহরে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আব্দুল গফুর (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তি উপজেলার কালিশিড়ি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

বাংলাদেশ সময় শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল গফুর শারজাহ শহরের বাসা থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলেন। পথে একটি দ্রুত গতির গাড়ির ধাক্কায় তিনি মারা যান।

নিহতের ভাই আব্দুস সাত্তার জানান, প্রায় ৩০ বছর ধরে শারজাহ শহরে থাকেন আব্দুল গফুর। আড়াই বছর আগে তিনি ছুটিতে এসেছিলেন। আগামী ১৫ দিনের মধ্যে আবার ছুটিতে আসার কথা ছিল। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। মৃত্যুর খবর পেয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ