সিলেট | |
প্রকাশিত: 12:52 PM, September 21, 2020
প্রভাতবেলা ডেস্ক:
আল্লামা শাহ আহমদ শফীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
রবিবার দুপুরে নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ এ মামলা দায়ের করেন।
এ দিনই পুলিশ ফতুল্লার মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে আবতাহী মুজাদ্দেদিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মুফতি আলাউদ্দিন জিহাদীকে (৩৫) গ্রেফতার করেছে। মামলার অপর আসামিরা হলেন- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার জাহাপুর গ্রামের ঝন্টু বিশ্বাসের ছেলে মানিক (১৫), ফরিদপুর জেলার আব্দুল্লাহ আল মামুন (১৮) ও কুমিল্লা জেলার আহসান উল্লাহ (১৮)।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, কারও মৃত্যু নিয়ে কটূক্তি করা ঠিক নয়। এ বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। যে আইডি থেকে কটূক্তি করা হয়েছে সেই ‘মুফতি আলাউদ্দিন’ নামে ফেসবুক আইডিটি শনাক্ত করা হয়েছে। এ আইডি থেকে কটূক্তিকর স্ট্যাটাস দেয়ার পর অপর আসামিরা তা শেয়ার করেছে। এ বিষয় আরও তদন্ত চলছে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে নারায়ণগগঞ্জ আলেম ওলামাগণ দুপুরে মানববন্ধন করেছে। সেখানে তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য রাখেন। ওই সময় সেখানে উপস্থিত ছিলেন- ওলামা পরিষদের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফেরদৌস, মাওলানা জহির, মাওলানা রবিউল্লাহ, নারায়ণগঞ্জ মারকাজ মাওলানা ওমর ফারুক, ইউপি সদস্য জিএম আমিন হোসেন প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি