সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৫২ পূর্বাহ্ণ, মে ২৯, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ চাকরিচ্যুত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তৎকালীন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রতিষ্ঠাবাষির্কীর স্মরণিকা ছাপানোর দায়ে সৈয়দ রেজাউর রহমানকে চাকরিচ্যুত করা হয়।
তিনি ওই স্মরণিকার প্রকাশনার দায়িত্বে ছিলেন।
সোমবার (২৮ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়.
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, ইতিহাস বিকৃতির ঘটনায় সাবেক রেজিস্ট্রারকে চাকরিচ্যুত করা হয়েছে। পদাবনতি করা হয়েছে একজনকে। সাবেক রেজিস্ট্রার রেজাউর রহমান সবশেষ ছাত্র-শিক্ষক কেন্দ্রের ছাত্র নির্দেশনা পরামর্শ দফতরের উপ-পরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন’।
২০১৬ সালের ১ জুলাই তৎকালীন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবাষির্কীর স্মরণিকায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করা হয়।
সেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের হলগুলোর বর্ণনা দেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের বর্ণনা দিতে গিয়ে তিনি জেনারেল জিয়াকে দেশের প্রথম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান ও মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করেন।
অপরদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গবন্ধু টাওয়ারের বর্ণনা দিতে গিয়ে লেখা হয় বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেতা, যিনি পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এবং বাংলাদেশের জাতির জনক হিসেবে বিবেচিত।
সোমবারের সিন্ডিকেট সভায় একটি জাতীয় পত্রিকায় ‘জ্যোতির্ময় জিয়া’ শিরোনামের এক নিবন্ধে ইতিহাস বিকৃতির অভিযোগে সাময়িক অব্যাহতি দেওয়া মার্কেটিং বিভাগের শিক্ষক মোর্শেদ আনাম খানের ব্যাপারে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এসব সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে সাবেক রেজিস্টারকে চাকরিচ্যুত করা হয়েছে। একইসঙ্গে মার্কেটিং বিভাগের শিক্ষকের বিষয়টি খতিয়ে দেখার জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
২০১৬ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবাষির্কীর স্মরণিকায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করায় তখন ছাত্রলীগ জোরালোভাবে এর প্রতিবাদ জানায়।
অন্যদিকে এ বছরের ২৬ মার্চে একটি জাতীয় দৈনিক পত্রিকায় বঙ্গবন্ধুকে অবমাননা করে নিবন্ধ লেখার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের মাকেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক মোর্শেদ হাসান খানকে সাময়িক বরখাস্ত করা হয়।
সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপার্চাযের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদসহ সিন্ডিকেটের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইতিহাস বিকৃতির অভিযোগে গঠিত ট্রাইব্যুনালের সুপারিশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউর রহমানকে চাকরিচ্যুত করা হয়েছে।
সোমবার (২৮ মে) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়ার কথা বাংলানিউজকে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
তিনি বলেন, ইতিহাস বিকৃতির ঘটনায় সাবেক রেজিস্ট্রারকে চাকরিচ্যুত করা হয়েছে। পদাবনতি করা হয়েছে একজনকে। সাবেক রেজিস্ট্রার রেজাউর রহমান সবশেষ ছাত্র-শিক্ষক কেন্দ্রের ছাত্র নির্দেশনা পরামর্শ দফতরের উপ-পরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল বাংলানিউজকে বলেন, ইতিহাস বিকৃতির ঘটনায় রিফাত আমিনকে কম্পিউটার অপারেটর থেকে টেকনেশিয়ান করা হয়েছে।
২০১৬ সালের পহেলা জুলাই বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত একটি স্মরণিকার ১৯ নম্বর পৃষ্ঠায় তৎকালীন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির সদস্য সচিব সৈয়দ রেজাউর রহমান ‘স্মৃতি অম্লান’ নামে একটি নিবন্ধ লেখেন।
সেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের হলগুলোর বর্ণনা দেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের বর্ণনা দিতে গিয়ে তিনি জেনারেল জিয়াকে দেশের প্রথম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান ও মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করেন।
পক্ষান্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গবন্ধু টাওয়ারের বর্ণনা দিতে গিয়ে লেখা হয় বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেতা, যিনি পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এবং বাংলাদেশের জাতির জনক হিসেবে বিবেচিত।
ছাত্রলীগের কর্মীরা ঐতিহাসিক তথ্যের এহেন বিকৃতির প্রতিবাদে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের গাড়ি ভাঙচুর ও তাকে বাসভবনে অবরুদ্ধ করে রাখে। পরে উপাচার্য ওই স্মরণিকা বাজেয়াপ্ত ঘোষণা করেন। পাশাপাশি এহেন কর্মের জন্য রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। তিনি তার আগের দায়িত্ব টিএসসির ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তরে ফিরে যান। তিনি বিএনপি আমলে উপাচার্যের দায়িত্ব নেওয়া অধ্যাপক এসএম ফায়েজের সময়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদে আসেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি