সিলেট | |
প্রকাশিত: 1:02 PM, May 20, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
ঈদের ছুটিতে কাস্টমস হাউজ ও স্টেশনসমূহে আমদানি-রফতানি, রফতানিসংশ্লিষ্ট ও আমদানি সংক্রান্ত শুল্কায়ন কার্যক্রম ‘সীমিত আকারে’ চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (১৯ মে) এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) মোহাম্মদ মেহরাজ-উল-আলম সম্রাটের সই করা এক আদেশে একথা বলা হয়েছে।
আদেশে বলা হয়, ‘পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২১ থেকে ২৬ মে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছুটিকালীন রফতানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে দেশের কাস্টমস হাউজ ও স্টেশনসমূহে রফতানি ও রফতানি সংশ্লিষ্ট আমদানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আদেশ অনুযায়ী ব্যবস্থা নিতে সব কাস্টমস হাউস ও শুল্কস্টেশনসমূহে ব্যবস্থা নিতে কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে।’
ঈদের ছুটিতে কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশন সচল রাখতে ৯ মে এনবিআরকে চিঠি দেয় বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এরই পরিপ্রেক্ষিতে ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২১ থেকে ২৬ মে সাতদিন সীমিত আকারে কাস্টমস হাউজ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি