সিলেট ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে পাবনার ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে ভোট বর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী রফিকুর ইসলাম নয়ন।
শনিবার (১৬ জানুয়ারি) ভোট চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পূর্বটেংরী নিজ বাসভবনে জরাকীর্ণ সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
মেয়র প্রার্থী রফিকুর ইসলাম নয়ন অভিযোগ করে বলেন, ‘ভোট শুরুর সঙ্গে সঙ্গেই প্রতিটি কেন্দ্রে দখল করে আওয়ামী লীগ সমর্থিতরা। তারা ভোটারদের প্রকাশ্যে ভোট দেখাতে বাধ্য করে। সাধারণ ভোটারদের বাধা প্রদান করে। এছাড়া প্রতিটি কেন্দ্রে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’
একই সময় প্রশাসনের সহযোগিতা চেয়েও পাননি বলে দাবি করেন তিনি।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং অফিসার পিএম ইমরুল কায়েস জানান, সকাল থেকেই বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ করা হচ্ছিল। আমরা তাৎক্ষণিকভাবে সেসব স্থানে স্ট্রাইকিং ফোর্স, ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাঠিয়েছি। তবে নির্বাচন বর্জনের বিষয়ে এখনও কোনোকিছু কমিশনকে জানানো হয়নি।
তবে হামলা ও নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসীর উদ্দীন কল রিসিভ করেননি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি