এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ১ এপ্রিল

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৯

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ১ এপ্রিল

প্রভাতবেলা ডেস্ক: এ বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১ এপ্রিল থেকে। আজ রোববার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।প্রতিবছরের মতো এবারও প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষা ১০টা থেকে বেলা ১টা ও বিকেলের পরীক্ষা ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।সকালের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত এবং বিকালের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত। পরীক্ষা শুরুর ৩০ মি‌নিট আগে পরীক্ষার্থী‌দের পরীক্ষার হ‌লে গি‌য়ে নিজেদের আসনে বসতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ