এই সেই করোনা আক্রান্ত ব্যক্তি যাকে পুলিশ খুঁজছে

প্রকাশিত: 4:25 AM, April 20, 2020

এই সেই করোনা আক্রান্ত ব্যক্তি যাকে পুলিশ খুঁজছে

প্রভাতবেলা প্রতিবেদক: এই সেই করোনা আক্রান্ত ব্যক্তি। যে সিলেট সদর উপজেলা, শাহপরান থানাধীন খাদিমপাড়া ইউনিয়নের টিকরপাড়াস্থ তার শ্বশুড়বাড়ী থেকে আত্মগোপনে করেছে। তার নাম আব্দুল আহাদ। । সে পেশায় একজন (টমটম চালক)।

রবিবার রাত থেকে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা তাকে খুঁজে পাচ্ছেন। কেউ তার সন্ধান পেলে নিকটস্থ পুলিশকে অবগত করুন জনস্বার্থে।

প্রসঙ্গত: সিলেটে করোনা আক্রান্ত এই ব্যক্তিকে খুঁজছে পুলিশ। যে ঠিকানা থেকে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল সেখানে সে নেই। শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নের টিকরপাড়া গ্রামে তার বাড়ী বলে গণমাধ্যমে প্রচার হলেও এখানে তার বাড়ী নয়। জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। তবে এখানে সে থাকতো। এটা তার শ্বশুড় বাড়ী । এমনটাই বলছেন স্থানীয়রা। এ রিপোর্ট লেখা পর্যন্ত  (রাত ২টা )করোনা আক্রান্ত ব্যক্তিকে পুলিশ খুঁজে পায়নি।

সিলেটওসমানী হাসপাতাল ১৯ এপ্রিল রোববার নমুনা পরীক্ষার যে ফলাফল প্রকাশ করে তার মধ্যে ঐ ব্যক্তির করোনা ভাইরাস কভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।৩৭ বছরের ওই যুবকের শরীরে গত বৃহস্পতিবার করোনাভাইরাাসের উপসর্গ দেখা দিলে তার শরীরের নমুনা পরীক্ষা করা হয়।

আরও পড়ুন  সুইডেনে করোনায় সর্বোচ্চ মৃত্যুহার, বাড়ছে সংক্রমণ

এ বিষয়ে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ রবিবার (১৯ এপ্রিল) বলেন, আজ (রবিবার) রাতে যখন জানাজানি হয় ওই ব্যক্তি করোনা আক্রান্ত, তখন থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার শ্বশুরবাড়ির লোকজন বলছেন সে এখানে নেই। ধারণা করা হচ্ছে- তাকে শ্বশুরবাড়ির লোকজন লুকিয়ে রেখেছেন।

তিনি বলেন,আক্রান্ত ব্যক্তির বাড়ি টিকরপাড়ায় নয়। এখানে তার শ্বশুরবাড়ি। গত ৮-১০ দিন আগে তার মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে স্থানীয় মেম্বারসহ মুরুব্বিরা টিকরপাড়া থেকে তাকে নিজ বাড়িতে চলে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু এতোদিন তাকে প্রকাশ্যে দেখা না গেলেও সে শ্বশুরবাড়িতেই ছিলো বলে স্থানীয়রা বলছেন। সে পেশায় একজন টমটম চালক। শ্বশুরবাড়িতে থেকেই টমটম চালাতো।

করোনা শনাক্ত হওয়ার আগ পর্যন্ত আক্রান্ত ওই ব্যক্তি টিকরপাড়াস্থ তার শ্বশুরবাড়িতে ছিলেন বলে নিশ্চিত করেছেন খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ ।

এদিকে এ রিপোর্ট লেখা ( রবিবার দিবাগত রাত ২ টা) পর্যন্ত ওই রোগীকে পুলিশ , ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করছেন বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ