সিলেট ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২১
সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সদস্য এডভোকেট মোঃ আজরফ মিয়া তালুকদার (৬৫)এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি এডভোকেট মো: আলিম উদ্দিন ও সেক্রেটারী এডভোকেট মোঃ আব্দুর রব বলেন, মরহুম এডভোকেট আজরফ মিয়া তালুকদারের মৃত্যুতে আমরা সিলেট জেলা বারের এক সজ্জন সিনিয়র আইনজীবীকে হারালাম।
সদা হাস্যোজ্জল এডভোকেট আজরফ তালুকদার আইনপেশায় সকলের কাছে গ্রহণযোগ্য ও ভালবাসার প্রিয় ব্যক্তি ছিলেন। তিনি মজলুম মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সদা সচেষ্ট ছিলেন। তার মৃত্যুতে আমরা অভিভাবকতূল্য এক গুণীজনকে হারালাম। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি