সিলেট | |
প্রকাশিত: 1:16 PM, March 18, 2017
প্রভাতবেলা প্রতিবেদক:এবার রাজধানীর খিলগাঁও থানাধীন শেখের জায়গা এলাকায় মোটরসাইকেলে বিস্ফোরক নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) তল্লাশি চৌকিতে হামলার চেষ্টা হয়েছে। এ সময় গুলিতে হামলাকারী নিহত হয়েছে বলে দাবি করেছে র্যাব। ঘটনাস্থলটি র্যাব ঘিরে রেখেছে। ১৮ মার্চ (শনিবার) ভোররাত ৪টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে।
র্যাব ৩-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তুহিন মাসুদ সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। র্যাবের এই কর্মকর্তা আরো জানান, হামলায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন।
এদিকে, খিলগাঁওয়ে র্যাব চেকপোস্টে হামলার চেষ্টাকারী যুবকের ব্যাগ থেকে তিনটি বোমা ও একটি ভেস্ট উদ্ধার করেছে বোম ডিসপোজাল ইউনিট। র্যাব-৩ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ শনিবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, উদ্ধার বোমা তিনটি নিষ্ক্রিয় করার কাজ করছে বোম ডিসপোজাল ইউনিট। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে তুহিন মোহাম্মদ মাসুদ জানান, ভোর পৌনে ৫টায় এক যুবক মোটরসাইকেলে করে খিলগাঁও শেখের জায়গা এলাকায় র্যাবের অস্থায়ী চেকপোস্টের কাছাকাছি আসেন।
এ সময় র্যাব সদস্যরা তাকে থামতে বলেন। কিন্তু তিনি নির্দেশ অমান্য করে না থেমে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। এ অবস্থায় তাকে গুলি করে র্যাব। ঘটনাস্থলে তিনি নিহত হন। এ সময় র্যাবের দুই সদস্য আহত হন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এক প্রশ্নের জবাবে র্যাব অধিনায়ক বলেন, ‘সীতাকুণ্ড, আশকোনার ঘটনার সঙ্গে খিলগাঁওয়ের ঘটনার সম্পৃক্ততা আছে কিনা তা এখনও নিশ্চিত নয়।’
তিনি জানান, নিহত যুবকের সঙ্গে কোনো পরিচয়পত্র ছিল না এবং মোটরসাইকেলটিরও রেজিস্ট্রেশন করা নেই। তবে নিহত যুবক সত্যি জঙ্গি কিনা সে বিষটি নিশ্চিত করতে পারেননি র্যাব কর্মকর্তা।
অন্যদিকে, ১৭ মার্চ (শুক্রবার) দুপুরে আশকোনায় র্যাব ক্যাম্পে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। এতে তার শরীর ছিন্ন-ভিন্ন হয়ে যায়। এ সময় র্যাবের ২ সদস্য আহত হন

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি