সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণের অভিযোগে ঢাকার রাজারবাগ পুলিশলাইন্সে কর্মরত আব্দুল কুদ্দুস নয়ন (৩৫) নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী (২৫)।
বুধবার (৭ অক্টোবর) রাতে ভুক্তভোগী তরুণী সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী নারী সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় একটি বিউটি পার্লারে কাজ করেন।
পুলিশ সদস্যের সঙ্গে ফেসবুকে তার পরিচয়। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সূত্র ধরেই বিয়ে হয়। তবে তাদের কোনো কাবিননামা ও বিয়ের রেজিস্ট্রি নথি নেই। মসজিদের হুজুরের মাধ্যমে বিয়ে পড়ানো হয়।
ওসি আরও বলেন, আগের স্বামীর সঙ্গে ওই নারীর ডিভোর্স হয়েছে। আগের ঘরের দুটি সন্তানও রয়েছে। তদন্তের পরে আসল ঘটনাটি বোঝা যাবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি