‘এম এ হক স্মৃতি পরিষদ’ গঠন, আরিফ আহবায়ক , গণি সদস্য সচিব

প্রকাশিত: 12:14 PM, July 9, 2020

‘এম এ হক স্মৃতি পরিষদ’ গঠন, আরিফ আহবায়ক , গণি সদস্য সচিব

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সদ্য প্রয়াত বিএনপি নেতা এম এ হকের স্মৃতি ধরে রাখতে সিলেটে গঠন করা হয়েছে ‘এম এ হক স্মৃতি পরিষদ’।

 

বুধবার (৮ জুলাই) রাতে এক সভায় সিলেটের বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে নব গঠিত ‘এম এ হক স্মৃতি পরিষদ’র আহবায়ক নির্বাচিত করেন আর সদস্য সচিব নির্বাচিত করা হয় সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুরকে।

 

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি মরহুম এম এ হক জীবদ্বশায় দলের আদর্শ বাস্তবায়নের লক্ষে লড়াই সংগ্রাম আর বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে গেছেন। সভার শুরুতেই এই নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

 

বিএনপি নেতা মরহুম এম এ হক তৃনমূল থেকে কেন্দ্রীয় রাজনীতিতে ছিলেন উজ্জ্বল। তাঁর মেধা ও রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে দলের পাশাপাশি দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামেও ছিলেন একজন নির্ভীক সৈনিক। তাঁর স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষে গঠন করা হয় ‘এম এ হক স্মৃতি পরিষদ’।

আরও পড়ুন  পশু শুন্য জুড়ী-বড়লেখা-কুলাউড়ার হাট

 

সভায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান লোদী কয়েস, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন সোহেল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী ও বিএনপি নেতা ফয়ছল আহমদ চৌধুরী।

 

উক্ত সভায় টেলিফোন যোগে যুক্ত থেকে মরহুম বিএনপি নেতা এম এ হক স্মৃতি পরিষদ গঠনে একমত পোষন করেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাহের শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ