এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

প্রকাশিত: 12:20 PM, February 3, 2020

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

প্রভাতবেলা প্রতিবেদক:

 

সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রথমদিন সকাল ১০টায় এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথমপত্রের পরীক্ষা হচ্ছে।

 

দেশের ২৮ হাজার ৮৮৪টি প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ২০লাখ শিক্ষার্থী ৩ হাজার ৫১২টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষায় অংশগ্রহণ শুরু হয়।

 

এবার ৯টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে এবার ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন পরীক্ষা দেবে। এর মধ্যে ৭ লাখ ৯১ হাজার ৯১৮ জন ছাত্র এবং ৮ লাখ ৪৩ হাজার ৩২২ জন ছাত্রী। দাখিলে এবার ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন এবং এসএসসি ভোকেশনালে ১ লাখ ৩১ হাজার ২৮৫ জন পরীক্ষা দেবে।

 

এ বছর ১৬ লাখ ৮১ হাজার ৬৮৮ জন নিয়মিত পরীক্ষার্থীর সঙ্গে ৩ লাখ ৬১ হাজার ৩২৫ জন অনিয়মিত এবং ২ লাখ ৮২ হাজার ৫৯৪ জন বিশেষ পরীক্ষার্থী পরীক্ষা দেবে। এছাড়া বিদেশের আটটি কেন্দ্রে ৩৪২ জন শিক্ষার্থী এসএসসিতে অংশ নেবে।

আরও পড়ুন  ইউনেস্কো পুরস্কার পাচ্ছেন বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী

 

এছাড়াও দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব (শ্রুতি লেখক) সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ধরনের পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে। আর অটিস্টিক পরীক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট সময় বেশি দেওয়ার পাশাপাশি শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ