সিলেট | |
প্রকাশিত: 4:07 PM, January 27, 2020
প্রভাতবেলা ডেস্ক:
রাজধানীতে ওয়াসার পানির গাড়ি চাপায় ওয়ারী উচ্চ বিদ্যালয় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার দুপুরে ওয়ারীর বলধা গার্ডেনের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রাজধানীর হানিফ ফ্লাইওভারের সংলগ্ন চান্দ্রিচারন বোস সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।
নিহত শিক্ষার্থীর নাম আবির। তিনি ওয়ারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বলধা গার্ডেনের পাশে ওয়াসার পানির পাম্প থেকে পানি নিয়ে লরিটি মূল সড়কে উঠছিল। এ সময় সেখানে আবিরকে চাপা দেয় লরিটি। স্থানীয় লোকজন আবীরকে একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগরের ওয়ারী ট্রাফিক জোনের সহকারী কমিশনার তারিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর সেখানে বিপুল পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া লরি চালককে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি