সিলেট | |
প্রকাশিত: 8:07 PM, February 16, 2020
প্রভাতবেলা ডেস্ক:
বঙ্গবীর জেনারেল এম. এ. জি. ওসমানীর ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওসমানী জাদুঘর প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাদুঘরের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে ও যুব সংগঠক মোহাম্মদ এহছানুল হক তাহের এবং কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রুনা সুলতানার যৌথ পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ফজলুল কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সেক্টর কমান্ডার ফোরাম-মুক্তিযুদ্ধ’ ৭১ এর বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন সিলেটের চেয়ারম্যান এম. এ. মালেক খান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওসমানী জাদুঘরের সহকারী কিপার মো. জিয়ারত হোসেন খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. নূর হোসেন, মুক্তিযোদ্ধা মো. সোয়েব আহমদ, মুক্তিযোদ্ধা কাজী গোলাম মুর্তজা, মুক্তিযোদ্ধা মন্টু দাস, মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, মুক্তিযোদ্ধা মো. তোতা মিয়া, মুক্তিযোদ্ধা মো. মনাফ খান, মুক্তিযোদ্ধা মো. আউয়াল, মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশীদ, মুক্তিযোদ্ধা মো. গোলজার খান প্রমুখ।
আলোচনা সভা দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিলেট সিটি কর্পোরেশন জামে মসজিদের পেশ ঈমাম।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি