সিলেট | |
প্রকাশিত: 9:40 PM, December 10, 2020
প্রভাতবেলা ডেস্ক:
যশোরে চেক ডিজঅনার মামলায় পুলিশ পরিদর্শক মোয়াজ্জেম হোসেনের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ছয়লাখ ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। মোয়াজ্জেম হোসেন বর্তমানে খুলনা ডিআইজি অফিসে সংযুক্ত রয়েছেন।
মোয়াজ্জেম হোসেন ঝিনাইদহের বেড়বাড়ি গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে। এক সময় তিনি যশোর কোতোয়ালি মডেল থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৬ নভেম্বর ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট মাহবুব আলম বাদী হয়ে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করেন। বিচারক গৌতম মল্লিক অভিযোগটি গ্রহণ করে সমন জারি করেন।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, তিনি যশোর আইনজীবী সমিতির সদস্য। পরিদর্শক মোয়াজ্জেম হোসেন তার পরিচিত ও ঘনিষ্ঠ ছিলেন। মোয়াজ্জেম হোসেনের টাকার প্রয়োজন হওয়ায় অল্প দিনের মধ্যে পরিশোধের অঙ্গীকার করে অ্যাডভোকেট মাহবুব আলমের কাছ থেকে ছয় লাখ ৪০ হাজার টাকা ধার নেন।
পরে মোয়াজ্জেম হোসেন ধারের টাকা পরিশোধ না করে ঘোরাতে থাকেন। এক পর্যায়ে গত বছরের ২ সেপ্টেম্বর সোনালী ব্যাংক বাগেরহাট শাখার একটি চেকে ছয় লাখ ৪০ হাজার টাকা লিখে স্বাক্ষর করে দেন।
১৬ সেপ্টেম্বর চেক ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় ডিজঅনার হয়। পরবর্তীতে মোয়াজ্জেম হোসেনকে ওই বছরের ৩ অক্টোবর লিগ্যাল নোটিশের মাধ্যমে টাকা দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু তিনি পাওনা টাকা ফেরত দেননি। অবশেষে টাকা আদায়ে ব্যর্থ হয়ে আদালতে মামলা করেন মাহবুব আলম।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি