সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ সারাদেশে ওয়াজ, মাহফিলসহ সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সভা-সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল সোয়া ৪টায় মাঠ পর্যায়ের প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় প্রশাসন এ নির্দেশনা দেয়।
এতে বলা হয়, সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ। ধর্মীয় বা অন্য যে কোনো ধরনের জমায়েত বন্ধ। এটা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। যে কোনোভাবে সব ধরনের সমাবেশ বা জমায়েত বন্ধ রাখতে হবে।
দেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ কনফারেন্সের আয়োজন করা হয়।
এই ভিডিও কনফারেন্সে নেতৃত্ব দিচ্ছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। সচিবালয়ের কেবিনেট ডিভিশন থেকে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ভিডিও কনফারেন্সে সংযুক্ত আছেন। এছাড়া ভিডিও কনফারেন্সে যুক্ত আছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি