সিলেট | |
প্রকাশিত: 2:22 PM, June 22, 2020
প্রভাতবেলা ডেস্ক:
সেবার মান না বাড়িয়ে ঢাকা ওয়াসা ২৫ শতাংশ পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত আগামী ১০ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
সোমবার (২২ জুন) এ সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের হাইকোর্টে ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। আর ওয়াসার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ১৫ই জুন ওয়াসার পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত চেয়ে তানভীর আহমেদ হাইকোর্টে জনস্বার্থে এ রিটটি করেন। রিটে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। গত ১ এপ্রিল থেকে ঢাকা ওয়াসা আবাসিক গ্রাহকদের পানির বিল ২৫ শতাংশ বৃদ্ধি করে। আর বাণিজ্যিক গ্রাহকের বিল প্রায় ৮ শতাংশ বৃদ্ধি করা হয়।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি