সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২১
কক্সবাজারের হোটেলে অতিরিক্ত মদ্যপানে মৃত্যু ঘটেছে দুই ছাত্রলীগ কর্মীর। ঘটনাটি ঘটেছে শুক্রবারে (১৭ সেপ্টেম্বর)। নিহত দুজনের বাড়ী চট্রগ্রাম মহানগরীতে। চট্রগ্রাম ব্যুরো♦
কক্সবাজার শহরের কলাতলীর বে ওয়ান ডাচ আবাসিক হোটেলে অতিরিক্ত মদ পানের কারণে অসুস্থ হয়ে পড়েন ৩ বন্ধু। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাফসানুল হক (৩০) নামে একজনের মৃত্যু হয়। অপর দুই বন্ধু রায়হান ও সাইমুন প্রিয়ামের অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রিয়ামের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হোটেল রেজিস্ট্রারে থাকা ঠিকানা মতে, ওই ৩ বন্ধুর বাড়ি চট্টগ্রামের কোতোয়ালি এলাকায়। মৃত ২ জন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ জানান, কক্সবাজারে বেড়াতে এসে কলাতলীর বে ওয়ান ডাচ হোটেলে রাফসানুল হক, রায়হান ও সাইমুন প্রিয়ামসহ ৪ বন্ধু ওঠে। তারা সকলে অতিরিক্ত মদ পান করে। এতে ৩ জন শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাফসানের মৃত্যু হয়। অন্য ২ জনকে চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি