কক্সবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই নারী নিহত

প্রকাশিত: 5:06 PM, August 24, 2023

কক্সবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই নারী নিহত

প্রতিনিধি, কক্সবাজার:

 

কক্সবাজারের চকরিয়ায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় মেলেনি।

 

চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশের ওসি মাকসুদ আহমেদ বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি রডবোঝাই ট্রাকের সঙ্গে চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই নারী যাত্রীর মৃত্যু হয়। আহত হয়েছেন চালকসহ তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা পুলিশের হেফাজতে আছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ