সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০
প্রতিনিধি, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফের লেদা সংলগ্ন নাফনদীর পাড়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন রোহিঙ্গা মাদককারবারি নিহত হয়েছেন।
এ সময় ঘটনাস্থল থেকে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা, দু’টি দেশীয় তৈরি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ, একটি কার্তুজের খোসা ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়।
শনিবার (২৮ মার্চ) ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত তিনজনের নাম-পরিচয় জানা যায়নি। তবে তিনজনই যুবক ও তাদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হবে বলে জানিয়েছে বিজিবি।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি