সিলেট | |
প্রকাশিত: 1:45 PM, February 8, 2020
প্রতিনিধি, কক্সবাজার:
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ঢাকাগামী স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে চারজন নিহত হয়েন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বানিয়ারছড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে নিহত চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে। তাদের মাঝে ঝর্ণা বেগম (৩৫) নামে এক নারী যাত্রীর পরিচয় পাওয়া গেছে। তিনি নোয়াখালীর হাতিয়ার সোনাদিয়া এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। বাকিদের নাম-ঠিকানা এখনও জানা যায়নি।
মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. আনিসুর রহমান বলেন, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল স্টার লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-২৩৪৩) একটি বাস। ওই সময় বাসটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনের অদূরে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে ৪ যাত্রী নিহত ও অন্তত ২৫ যাত্রী আহত হন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি