কমলগঞ্জে আম পাড়া নিয়ে দ্বন্ধে চা শ্রমিক খুন

প্রকাশিত: 5:05 PM, April 28, 2021

কমলগঞ্জে আম পাড়া নিয়ে দ্বন্ধে চা শ্রমিক খুন

প্রতিনিধি, কমলগঞ্জ:

মৌলভীবাজারের কমলগঞ্জে আম পাড়া নিয়ে দ্বন্ধের জেরে এক চা শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

 

মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন গোয়ালা চাম্পারায় চা বাগানের বড় লাইনের চা শ্রমিক বিমল গোলালা ওরফে সাধুর ছেলে।

 

স্থানীয়রা জানায়, চাম্পারায় চা বাগান এলাকার একটি গাছ থেকে বারবার আম পেড়ে নিতেন সুমনের চাচা মনোহর গোয়ালা। এতে কয়েকবার বাধা দিলেও তিনি শোনেননি। একপর্যায়ে চা বাগান অফিসে বিচার দেন সুমন। এতে ক্ষিপ্ত হন চাচা মনোহর গোয়ালা ও তার দুই ছেলে বিশ্বজিত গোয়ালা ও সঞ্চিত গোয়ালা। এ নিয়ে কয়েকদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

 

এরই জেরে মঙ্গলবার সন্ধ্যায় সুমনকে একা পেয়ে দা দিয়ে কুপিয়ে জখম করেন মনোহর ও তার দুই ছেলে। এতে ঘটনাস্থলেই সুমন নিহত হন। এরপর পালিয়ে যান তারা।

আরও পড়ুন  বড়লেখায় মাদক মামলায় ২ আসামীর কারাদন্ড

 

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ