করোনা আপডেট ১৩ জুন: নতুন শনাক্ত ২৮৫৬, মৃত্যু ৪৪

প্রকাশিত: 3:19 PM, June 13, 2020

করোনা আপডেট ১৩ জুন: নতুন শনাক্ত ২৮৫৬, মৃত্যু ৪৪

 

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৫৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৩৭৯ জন। আর করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ১৩৯ জন।

 

শনিবার (১৩ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

 

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৮৫৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৩৭৯ জন। গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১ হাজার ১৩৯ জনের মৃত্যু হয়েছে।

 

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৫৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৭ হাজার ৮২৭ জন।

আরও পড়ুন  মৌলভীবাজারের কমলগন্জে ধারণ করা হবে ইত্যাদি

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৭৬ লাখ ৩২ হাজার ৩৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ লাখ ২৫ হাজার ৩৮৫ জন। বিপরীতে সেরে উঠেছেন ৩৯ লাখ ৭৩ হাজার ১৮৭ জন।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ