করোনা: এক সপ্তাহে শনাক্ত ৪৭৫৮, মৃত্যু ৩১

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, মে ৮, ২০২০

করোনা: এক সপ্তাহে শনাক্ত ৪৭৫৮, মৃত্যু ৩১

 

প্রভাতবেলা প্রতিবেদক:

মে মাসের প্রথম সপ্তাহে এসে দেশে করোনা সংক্রমণের পরিমাণ ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। এই এক সপ্তাহে চার হাজার ৭৫৮ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রথম সংক্রমণ শনাক্তের পর দুই মাস পেরিয়ে গেলেও এই এক সপ্তাহেই শনাক্তের সংখ্যা মোট আক্রান্তের ৩৮ শতাংশেরও বেশি।

 

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম সাত দিনে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে যথাক্রমে ৫৭১, ৫৫২, ৬৬৫, ৬৮৮, ৭৮৬, ৭৯০ ও ৭০৬ জনের শরীরে। লক্ষ্যণীয় বিষয়, এই সাত দিনের মধ্যে পাঁচ দিনই সংক্রমণ শনাক্ত হওয়ার পরিমাণ আগের দিনের চেয়ে বেশি। অর্থাৎ দিন যত যাচ্ছে, সংক্রমণের পরিমাণও ততই বাড়ছে।

 

সব মিলিয়ে এক সপ্তাহে মোট সংক্রমণ শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৫৮ জনের শরীরে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে কোনো সপ্তাহেই এত বেশি সংক্রমণ শনাক্ত হয়নি।

আরও পড়ুন  জুড়ী’তে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে মুরগী খামারে হামলা ভাংচুর

 

মে মাসের প্রথম এই এক সপ্তাহে নমুনা পরীক্ষাও অবশ্য বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। এই সাত দিনে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪০ হাজার ৯০৭টি।

 

মে মাসের প্রথম এই সপ্তাহে কেবল কমেছে কোভিড-১৯ আক্রান্তদের মৃত্যুর পরিামণ। এই সপ্তাহের প্রথম ছয় দিনে মারা গিয়েছিলেন ১৮ জন। শেষ দিনে এসে ১৩ জন মারা গেছেন। সবমিলিয়ে ৩১ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন এই সপ্তাহে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ