সিলেট | |
প্রকাশিত: 8:28 PM, March 18, 2020
প্রভাতবেলা ডেস্ক:
করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন। বুধবার (১৮ মার্চ) চীনের পক্ষ থেকে এ ঘোষণা দিয়েছে বাংলাদেশে অবস্থিত দেশটির দূতাবাস।
করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে সহায়তার বিষয়ে বুধবার সন্ধ্যায় চীন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়- বাংলাদেশের প্রতি সহায়তার হাত বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে চীন।
ওই পোস্টে আরও বলা হয়, ১৭ মার্চ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়কে চীন দূতাবাস জানিয়েছে যে- বাংলাদেশকে জরুরি মহামারি প্রতিরোধক মেডিকেল সরঞ্জামাদি দেবে চীন। এর মধ্যে থাকবে বিশাল সংখ্যক করোনা টেস্ট কিট। মহামারি প্রতিরোধে অতীতের মতোই বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে চীন।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত আরও চারজন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৪ জন। তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি