সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
বরাবরই দুর্যোগের সময় জাতীয় দলের ক্রিকেটাররা সাধারণ মানুষের পাশে এগিয়ে আসেন। বাংলাদেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় তাই অর্থ অনুদান দিচ্ছেন ক্রিকেটাররা। পাশে দাঁড়াচ্ছেন সরকারের।
জাতীয় দলের ২৭ ক্রিকেটার চলতি মাসের বেতনের অর্ধেক টাকা অনুদান দিয়েছেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানা গেছে, বিসিবির কেন্দ্রীয় চু্ক্তিতে থাকা ১৭ জন আর চুক্তির বাইরের যে ১০ ক্রিকেটার গেল তিন মাস নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তারাও দেবেন বেতনের ৫০ ভাগ অনুদান।
অর্থাৎ করোনা ইস্যুতে মোট ২৭ ক্রিকেটার ৩১ লাখ টাকা অনুদান হিসেবে দিচ্ছেন। ট্যাক্স কাটার পর সরকারের কোষাগারে জমা হবে ২৬ লাখ টাকা।
উল্লেখ্য, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) বুধবার (২৫ মার্চ) সকাল পর্যন্ত এক দিনে ২ হাজার ৩৬৮ জনের প্রাণহানি ঘটেছে। এতে মোট মৃতের সংখ্যা ১৮ হাজার ৮৯২ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮ হাজার ৮৭৯ জন।
অপরদিকে প্রথমবারের মতো মৃত্যুর মিছিলে যোগ দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশে এখন পর্যন্ত ৩৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্তের পাশাপাশি প্রাণ গেছে পাঁচজনের। তাছাড়া কোয়ারেন্টিনে আছেন আরও অনেকে। যাদের মধ্যে অধিকাংশই বিদেশফেরত।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি