সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
করোনা ভাইরাস শনাক্তে বাংলাদেশকে পাঁচশ কিট উপহার দিয়েছে চীন সরকার। অপরদিকে চীন সরকারকে মাস্ক, গ্লাভস উপহার দিয়েছে বাংলাদেশ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।
লি জিমিং বলেন, চীনের পক্ষ থেকে বাংলাদেশকে পাঁচশ কিট উপহার দেওয়া হয়েছে। যা দিয়ে ভাইরাস শনাক্ত করা সম্ভব হবে। আগামী দুই দিনের মধ্যে কিটগুলো বাংলাদেশে পৌঁছাবে।
সম্মেলনে আব্দুল মোমেন বলেন, করোনা ভাইরাস নিয়ে সমবেদনা প্রকাশ করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, চীন সরকারকে মাস্ক, গ্লাভস উপহার দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী চীনা রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রীর দেওয়া চিঠি হস্তান্তর করেন।
ড. মোমেন বলেন, একমাত্র সিঙ্গাপুর ছাড়া কোথাও কোনো বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। এছাড়া এই ভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের চীনা প্রজেক্ট ও ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়বে না।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি