করোনা সন্দেহে খুমেকে পুলিশ সদস্য

প্রকাশিত: 3:18 PM, March 25, 2020

করোনা সন্দেহে খুমেকে পুলিশ সদস্য

 

প্রভাতবেলা ডেস্ক:

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক পুলিশ সদস্যকে (২১) খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে ওই পুলিশ সদস্যকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) কনস্টেবল পদে কর্মরত। তার গ্রামের বাড়ি নড়াইল জেলায়।

কেএমপি জানিয়েছে, গত ৩ মার্চ বসন্তে আক্রান্ত হন ওই পুলিশ সদস্য। ওই সময় তিনি ছুটি নিয়ে গ্রামের বাড়ি চলে যান। পরে ২০ মার্চ থেকে তার গলা ও মাথাব্যথা শুরু হয়। একপর্যায়ে মঙ্গলবার ওই অবস্থাতেই কাজে যোগ দিতে গেলে তার শরীরের অবস্থা দেখে ওই পুলিশ সদস্যকে হাসপাতালে পাঠানো হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার রাশিদা বেগম এই তথ্য নিশ্চিত করেছেন।

বিষয়টি নিশ্চিত করে খুমেক হাসপাতালের আবাসিক ফিজিশিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ওই পুলিশ সদস্যকে খুমেকের করোনা ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তিনি করোনায় আক্রান্ত কি না চিকিৎসকরা তা নিশ্চিত নয়। বুধবার (২৫ মার্চ) হাসপাতালের পরিচালক ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) ফোন দিয়ে তার রক্তের নমুনা সংগ্রহের অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন  কারাগারে রফিকুল ইসলাম মাদানী

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ