কানাইঘাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: 7:21 PM, November 22, 2020

কানাইঘাটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে  মানববন্ধন

প্রভাতবেলা ডেস্ক:

সিলেটের কানাইঘাটে তরুন সমাজকর্মী, শ্রমিকনেতা মোঃ আলম উদ্দিন আলমের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বড়বন্দ বাজার সচেতন যুব সমাজের ব্যানারে মানববন্ধন করেছে এলাকাবাসী ।

রবিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় ২নং বড়বন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানের সভাপতিত্বে স্থানীয় বড়বন্দ বাজারে এ মানববন্ধন অনুষ্টিত হয় ।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা জাসদের সভাপতি বাবুল হোসেন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি হারিছ আহমদ । আরো বক্তব্য রাখেন, রেজওয়ান আহমদ, আব্দুর হামিন পীর, লিয়াকত, মইন ও আলতা মিয়া ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে শ্রমিকনেতা আলম উদ্দিন আলমকে নানাভাবে হয়রানির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানান ।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামিল আহমদ, রিয়াজ আহমদ, আলমাস আহমদ, আবুল কাশেম, বুলবুল আহমদ, সেলিম, আব্দুর রব, ইসলাম, বাবুল, হেলাল, শাহিন, নুর, জাহাঙ্গীর, কুদরত, শরিফ, কালাম, শরিফ (২), হারুন ও মখই প্রমূখ ।

আরও পড়ুন  ছাত্রদল নেতা নাচনের মুক্তি লাভ
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ