সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০
সংবাদদাতা,টরন্টো: টরন্টোতে দু’ ঘণ্টার ব্যবধানে করোনা ভাইরাসের ছোবলে আক্রান্ত হয়ে দুই বাংলাদেশির মৃত্যুর ঘটলো।
১০ এপ্রিল স্থানীয় সময় রাত ন’টায় আশরাফুল ইসলাম ওরফে শেখ ওমর ইস্ট ইয়র্কের একটি হাসপাতালে মারা গেলেন। ওমরের বয়স হয়েছিলো ৪২ বছর। তিনি ঢাকার শান্তিবাগের বাসিন্দা। তিনি স্ত্রী এবং ১১ বছরের এক পুত্র সন্তান রেখে গেছেন। ওমরের মৃত্যুতে – জালালাবাদ এসোসিয়েসন অব টরন্টো শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
এদিকে একই দিনে সন্ধ্যে সাতটায় বাংলাদেশি জামাল আলী নামে আরো এক বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে টরন্টো জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার আগে অটোয়ায় গত ৪ এপ্রিল শরিয়তুল্লাহ এবং গত ৫ এপ্রিল টরন্টোতে বীর মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমান মারা যান। ফলে কানাডায় করোনায় আক্রান্ত বাংলাদেশির মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৪ জন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি