সিলেট | |
প্রকাশিত: 4:29 PM, August 28, 2020
প্রতিনিধি, রাঙামাটি:
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে রুপন তনচংগ্যা (৪৫) নামের একজন নিহত হয়েছেন।
নিহত রুপন তনচংগ্যা (৪৫) রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় বাডি মনি তনচংগ্যার ছেলে।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, বৃহস্পতিবার(২৭ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে নিহত ব্যক্তি বাজার করে রাইখালী কারিগর পাড়া পূর্নবাসন এলাকায় তার বাড়ির দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে ঐ ব্যক্তিকে বন্য হাতি আক্রমণ করলে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত ডাক্তার আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল এ নেবার পরামর্শ দেন। সেখান থেকে আহত রুপন তনচংগ্যাকে চট্রগ্রাম মেডিকেল এ নেবার সময় রাত ৯ টায় পথের মধ্যে তিনি মৃত্যু বরণ করেন।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য শুক্রবার(২৮ আগস্ট) রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি